বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে প্রভাষকের বিরুদ্ধে ২য় স্ত্রীর ধর্ষণ ও যৌতুক মামলা!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক রফিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মাহমুদা সুলতানা রেশমা নামে এক নারী বাদী হয়ে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে খুলনা ও বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একসঙ্গে বসবাস করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকেই রেশমার ওপর শুরু হয় চরম শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে শিক্ষক রফিকুল ইসলাম তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি পূরণে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় এবং বিয়ের মাত্র দশ দিনের মাথায় গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে ডিভোর্স দেওয়া হয়।

ভুক্তভোগী রেশমা জানিয়েছেন, এটি তাদের উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল এবং তার একটি ১০ বছর বয়সী সন্তান রয়েছে, যা রফিকুল ইসলাম আগে থেকেই জানতেন। তিনি আরও দাবি করেন, সম্পর্ক চলাকালীন বিভিন্ন সময়ে রফিকুল ইসলাম তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা নিয়েছেন।

এদিকে, অভিযুক্ত প্রভাষক মো: রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই সম্পর্ক ও দাবিগুলোকে ভিত্তিহীন বলে দাবি করলেও আদালতের মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!