শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শাকিব খানের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু বিশ্বাস!

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ১০, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
শাকিব খানের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সুযোগ পেলে সিনেমায় জুটি বাঁধতে চান অপু বিশ্বাস। এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী নিজেই। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি, আর এই ফেরা ঘিরেই ফের আলোচনায় এসেছে জনপ্রিয় শাকিব-অপু জুটি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি ইভেন্টে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ ওঠে।
সেখানেই তার সঙ্গে পুনরায় কাজ করার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন অপু বিশ্বাস।

ঢালিউডে সুপারহিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের পর দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ফলে ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন- আবার কি বড় পর্দায় ফিরবে শাকিব-অপু জুটি?

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার।
তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই- যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

শাকিব খানের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে অপু আরও বলেন, আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

১৬ মিনিটের মাঝে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

১৬ মিনিটের মাঝে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি

সাতক্ষীরায় তাপমাত্রার পারদ নাম‌লো ৮.৮ ডি‌গ্রি‌তে, ৫০ বছ‌রে সর্বনিম্ন

সাতক্ষীরায় তাপমাত্রার পারদ নাম‌লো ৮.৮ ডি‌গ্রি‌তে, ৫০ বছ‌রে সর্বনিম্ন

দেবহাটায় রাধা গোবিন্দ মন্দিরের দুষ্প্রাপ্য মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

আসন নিয়ে চাপ বাড়ছে ১১ দলীয় জোটে

আসন নিয়ে চাপ বাড়ছে ১১ দলীয় জোটে

দেশে প্রথমবার অমৌসুমি নিপাহ ভাইরাস শনাক্ত, খেজুর রস খাওয়ায় সতর্কতা

দেশে প্রথমবার অমৌসুমি নিপাহ ভাইরাস শনাক্ত, খেজুর রস খাওয়ায় সতর্কতা

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়