বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১৭ জানুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ‘নিয়মিত যোগাযোগের অংশ’: নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে ‘বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের অংশ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। রাতে খবরটি প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

জামায়াত আমির গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গত বছরের মাঝামাঝি নিজের বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা জানান।

নয়াদিল্লি বলছে, ভারতের হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিতই দেখা করেন। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তাদের কূটনীতিকদের এ বৈঠকও তারই অংশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এদিন সাক্ষাৎকারটির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকটির বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জয়সোয়াল বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন পক্ষের সঙ্গে আমাদের হাইকমিশন কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করেন। যাদের কথা উল্লেখ করা হচ্ছে, তাদের সঙ্গে বৈঠকটিও একই প্রেক্ষাপটে দেখা উচিত।’

ভারতীয় কূটনীতিকরা তাকে বৈঠকের খবর গোপন রাখতে বলেছিলেন বলেও ওই সাক্ষাৎকারে জানান ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০