

শ্যামনগর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আটুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেড়ালক্ষীর ভেড়ার মার্কেটে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ।
দোয়া ও আলোচনা সভায় ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক সদস্য ইঞ্জি. আব্দুর রব বাপ্পী, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন প্রমুখ।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন