
আশাশুনি প্রতিনিধি: ওজনে কম দেওয়ায় আশাশুনির রহমান ফিলিং স্টেশন ও আন্না ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
এসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনের মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা এবং মহেশ্বরকাটি আন্না ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআই খুলনার পরীক্ষক (মেস্ট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
এছাড়া ১৮ জানুয়ারি সন্ধ্যায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন