বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
Apurbo Roy
২০ জানুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রের সিসিটিভি কিনতে ৭২ কোটি টাকা বরাদ্দ

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোয় সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের সবগুলোতেই সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোয় সিসিটিভি স্থাপন করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকাটা ব্যয় হবে মূলত ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার জন্য।

আবুল কালাম আজাদ বলেন, প্রতি কেন্দ্রে কমপক্ষে ৬টি সিসি ক্যামেরা থাকবে। এর বাইরে যেসব কেন্দ্র আছে, সেগুলোয় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সব জেলায় এই কার্যক্রম অনেক জোরেশোরে চলছে। বেশ কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে এরইমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গাজীপুর জেলা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আরও বলেন, আমরা আশা করছি, ৩১ জানুয়ারির মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন জেলায় সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!