বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জানুয়ারি ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, রাজি না হলে বিকল্প স্কটল্যান্ড

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে বড় এক অনিশ্চয়তা। চলমান অচলাবস্থা নিরসনে বিসিবিকে মাত্র একদিন বা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত এই সময়ের মধ্যে বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে না পারলে বা আইসিসির শর্তে রাজি না হলে, আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

জানা গেছে, আজ আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে, তবে তাদের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। তবে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিসিবিকে শেষবারের মতো এক দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সাম্প্রতিক আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিসিবি ভারতে দল না পাঠানোর ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হলে সংস্থাটি তাদের অনড় অবস্থানের কথা জানায়।

আইসিসি স্পষ্ট করেছে যে, কোনো একটি দেশের কারণে বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টের সূচি বা প্রস্তুতিতে তারা বিঘ্ন ঘটাতে দেবে না।
বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট বোর্ডের হাতে সীমাবদ্ধ নেই। ভারতের মাটিতে দল পাঠানোর স্পর্শকাতর এই বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের সাথে জরুরি আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল আইসিসিকে ইতিবাচক সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি নেতিবাচক উত্তর দেয় বা কোনো সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়, তবে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেবে স্কটল্যান্ড।

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক ভারত। এমন একটি হাই-ভোল্টেজ টুর্নামেন্টে বাংলাদেশের মতো দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মাঝে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, সময়সীমা পার হওয়ার আগে লাল-সবুজের প্রতিনিধিদের ভাগ্য কোন দিকে মোড় নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০