বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জানুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইচ্ছে করে উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াতের আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে ইচ্ছে করে উত্তরবঙ্গকে গরিব ও পিছিয়ে রাখা হয়েছে। সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে উত্তরবঙ্গ সফরের প্রথম নির্বাচনী জনসভার বক্তব্যে এ কথা বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে।

আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছে করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আর আমরা কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সবার হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই।
আমরা প্রত্যেকটা নারী-পুরুষ ও যুবককে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। দেশের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদের আমরা কর্মক্ষেত্রে ফিরিয়ে নিতে চাই।

তিনি বলেন, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সব ভাই-বোনেরা আমাদের কার্ড। আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসার কার্ড চাই। এটা দিয়ে আগামীতে বেকার এবং দায়-দয়ামুক্ত দেশ গড়তে চাই। কারো দয়ার পাত্র হয়ে, দেশের কোনো এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না।

নারী-পুরুষের হাত শক্ত করে আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলব -ইনশাল্লাহ।
উত্তরবঙ্গের চারটা নদ-নদী আল্লাহ দান করেছে এবং বিশাল নেয়ামত। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া। আসতে আসতে দেখলাম তা শুকিয়ে দিয়ে আল্লাহর নিয়ামতকে খুন করা হয়েছে। এ দেশের কি কোনো মা-বাবা ছিল না? তাহলে আমার নদ-নদী মরে গেলো কেন। কেউ কেউ বসন্তের ককিলের মতো, উড়ে এসে জুড়ে বসে কুহুকুহু করে- পরে হারিয়ে যায়। পরে পাওয়া যায় না। আমরা এ রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকব -ইনশাল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসীকে চরম সময়ে ফেলে আমরা কোথাও চলে যাইনি। আগামীতেও আমরা আপনাদের ফেলে কোথাও যাবো না। জীবনে-মরণে একসঙ্গে লড়াই করব। প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের দেশ হিসেবে গড়ে তুলবো। আপনাদের মূল্যবান ভোটে ১০ দলের এই সমন্বয়কে সংসদে পাঠান। কথা দিচ্ছি- শুধু নদীর জীবন না, মানুষের জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে।

আমির আরও বলেন, এই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার জন্য পাঁচটি বছরই যথেষ্ট। ইচ্ছা করেই এই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। স্বাস্থ্যসেবায় কারও কিছু হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহতায়ালা এই দায়িত্ব দিলে দেশের ৬৪ জেলাসহ পঞ্চগড় মেডিকেল কলেজ করাসহ মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

জনসভায় থাকা শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও একাত্তরের বীরদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আমরা আপনাদের সবার কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশসেবার সুযোগ পেলে, সরকার গঠন করার সুযোগ পেলে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করব।

এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে, তবে তাকে রুখে দিতে হবে বলেও জানান জামায়াত আমি।

পরে ১০ দলের পক্ষ থেকে পঞ্চগড়ের দুই প্রার্থীর পক্ষে মানুষদের থাকার আহ্বান জানিয়ে তিনি জোটের প্রার্থী পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলির প্রতীক ও পঞ্চগড়-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী সফিউল আলম সুফির হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন।

একই সঙ্গে দেশ থেকে বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পঞ্চগড়-১ আসনের জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের জামায়াতে প্রার্থী সফিউল আলম সুফি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন, জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০