বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে নতুন আরেকটি টুর্নামেন্ট যুক্ত করার ঘোষণা দিয়েছে। ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামে এই প্রতিযোগিতাটি আয়োজন করবে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)। আট দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের পূর্ণ সূচি ও ফরম্যাট ইতোমধ্যে প্রকাশ করেছে বিসিবি।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া আটটি দলকে নিয়েই আয়োজন করা হচ্ছে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ২৯টি ম্যাচ হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। এখানে কোনো সেমিফাইনাল থাকছে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হয়ে শিরোপার লড়াইয়ে নামবে।

প্রতিটি দলে থাকবে ১৫ জন ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই খেলোয়াড়। পাশাপাশি একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয় অন্তর্ভুক্ত থাকবেন দলীয় ব্যবস্থাপনায়। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। পিকেএসপি ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমি মাঠ এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

ক্রিকেটারদের এ+, এ, বি ও সি এই চার গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি। সিসিডিএমের বয়সভিত্তিক কমিটির নির্বাচকেরাই এই গ্রেডিং সম্পন্ন করেছেন।

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে অংশ নেওয়া দলগুলো হলো দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

২

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৪

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৫

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৬

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

৭

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৮

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৯

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১০

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১১

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১২

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৩

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৪

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৫

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৬

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১৭

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৮

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৯

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

২০