বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা সাইবার দলের পরিচিতি সভা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সাইবার দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সাইবার দলের সভাপতি মনিরুজ্জামান সোহাগ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাইবার দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে একটি সংগঠিত ও সচেতন সাইবার টিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে শ্যামনগর উপজেলা সাইবার দল দলীয় আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সাইবার দলের সভাপতি মনিরুজ্জামান সোহাগ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ডিজিটাল প্রচারণা জোরদার করা হবে। দায়িত্বশীল ও শালীন ভাষায় সত্য তথ্য তুলে ধরাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।

বক্তারা সভা থেকে সবাইকে আহ্বান জানান, ব্যক্তিগত ফেসবুক আইডি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে ইতিবাচক ও সচেতন প্রচারণায় অংশ নিতে।

পরিচিতি সভায় উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক আশরাফুল বাবু ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০