বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিসিক ভোট: ৯০ কেন্দ্রে নৌকা ৪৮৮৫৩, লাঙ্গল ২০৩৪৫

ডেস্ক রিপোর্ট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা চলছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় নগরের মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এই ফল ঘোষণা শুরু হয়। সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার ফয়সাল কাদের ফল ঘোষণা করছেন।

সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১৯০টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৯০ কেন্দ্রের ফলে ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান চৌধুরী।

কার কত ভোট

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) ৪৮ হাজার ৮৫৩ ভোট।

প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ২০ হাজার ৩৪৫ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ১৩ হাজার ৮৪ ভোট।

ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা) ৫ হাজার ৪৫০ ভোট।

স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ১ হাজার ৯৫১ ভোট।

মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ১ হাজার ১৯৬ ভোট।

স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ১ হাজার ৪৪৪ ভোট।

তবে আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৩৬৪টি কক্ষে ভোট দেবেন ৪২টি ওয়ার্ডের ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার।

এসব কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন ১৯০ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৭৩৪ জন পোলিং অফিসার। কেন্দ্রগুলোতে স্থাপিত ১ হাজার ৭৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২ হাজার ৬০০ পুলিশ সদস্যের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১০

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১১

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১২

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৩

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৪

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৫

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৬

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৭

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৯

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

২০
error: Content is protected !!