বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন উপকূলে টিকে থাকার লড়াইয়ে বনজীবীরা

oplus_2097154

সুলতান শাহাজান, শ্যামনগর প্রতিনিধি: প্রকৃতির সঙ্গে লড়াই যেন নিত্যদিনের সঙ্গী সুন্দরবন উপকূলের বনজীবীদের। শীতে কনকনে হাওয়া কিংবা প্রখর রোদ- কোনটিই থামাতে পারে না তাদের। জল, জঙ্গল আর অনিশ্চয়তার মাঝেই জীবন কাটে তাদের ।

এমনই এক সংগ্রামী দম্পতি বনবিবি মন্ডল (৬৫) ও নির্মল মন্ডল (৭০)। বসবাস করেন দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে। গ্রামটি একবারে সুন্দরবন ঘেঁষা চুনকুড়ি নদীর তীরে। প্রায় ৪ দশক ধরে সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করেই চলছে তাদের জীবন।

নদীর ঘাড়বেঁকে সৃষ্ট খালে ভাসমান একটি ছোট নৌকা। নৌকার একপাশে জাল অন্য পাশে কাঁকড়া ধরার দোন। নৌকার বইঠা বাইছেন বনবিবি মন্ডল। শোনালেন সুন্দরবনে চলার দীর্ঘ ৪০ বছরের গল্প- ভয় কষ্ট আর টিকে থাকার সংগ্রামের গল্প।

বন বিবি মন্ডল বলেন, বয়স তো আর কম হয়নি, তাও (তবুও) এই হাল (নৌকার বৈঠা) ছাড়িনি আমি। বাঁদার (সুন্দরবনের) জলে কুমির, ডাঙায় বাঘ আর সঙ্গে ডাকাতের (বনদস্যুর) ভয়-কোনটাই থামাতে পারিনি আমাগো (আমাদের)।

সুন্দরবনের জীবিকার সন্ধানে যাওয়া মানেই প্রতিদিন জীবনের ঝুঁকি নেওয়া। নদীতে কুমিরের ভয়, ডাঙায় বাঘের আতঙ্ক আর বনদস্যুদের দাপট। তবুও জীবিকার তাগিদে নৌকা, জাল আর কাঁকড়া ধরার সরঞ্জামই হয়ে উঠেছে তাদের নিত্যসঙ্গী। স্বামী নির্মল মন্ডল অসুস্থ হলেও বিকল্প পথ না থাকায় আজও স্ত্রীর সঙ্গে বনে নামতে হয় তাকে।

এই দম্পতির একমাত্র সন্তান সঞ্জয় মন্ডলও একসময় বাবামায়ের পথ অনুসরণ করে সুন্দরবনে যেতে শুরু করেছিল। তখন এই দম্পতি ভেবেছিলেন, হয়তো এবার তাদের বিশ্রামের সময় এসেছে। কিন্তু সেই আশা বেশিদিন টিকেনি।

এ কথা বলতেই বনবিবি মন্ডলের কণ্ঠ ভারী হয়ে ওঠে। তিনি বলেন, প্রায় ইকেন্তে (এখান থেকে) সাত-আট বছর আগে আমাদের ছাবালটা (ছেলেটা) বাঁদায় সুন্দরবনে গেলো (গিয়েছিল)। তকন (তখন) ডাকাতরা তাকে ধুরে নিয়ে যায়। পরে টাকা চাই (মুক্তিপণ দাবি করে)। আমরা গরীব মানুষ, টাকা জোগাড় কত্তি (করতে) দেরি হলে (হওয়ায়) ছাগলডার খুব মারে ছেলেটাকে অনেক নির্যাতন করে)।

পরে গ্রাম ধার-দেনা কুরে (করে) টাকা (মুক্তিপণের টাকা) কোনভাবে জোগাড় করলিও (করলেও) ততক্ষণে ছাবালডার (ছেলেটার) খুব মারধর করে। এতে ছাবালডা আমার শেষ হুয়ে যায় (ছেলেটা শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়)।এরপর থেকে সে আর ভারী কাজ কত্তি (করতে) পারে না। একটা ছেলেই তো ছিল। তাকে হারানোর ভয়ে এরপর থেকে তাকে আর বনে যেতে দেই না—বলেন বনবিবি মন্ডল।

ছেলে কর্মক্ষম না হওয়ায় সংসারের ভার আবারও ফিরে এসেছে এই দম্পতির কাঁধে। বয়স ও অসুস্থতা সত্ত্বেও তারা বাধ্য হয়ে আজও সুন্দরবনে নামেন। একদিন কাজ না করলে ঘরে চুলা জ্বলে না- এটাই তাদের বাস্তবতা।

বনবিবি মন্ডল-নির্মল মণ্ডলের মতো হাজারো জীবনের গল্প ছড়িয়ে আছে উপকূলে ।

বনবিবি মন্ডলের নৌকা থেকে নেমে তাদের বাড়ির সামনে চুনকুড়ি নদীর পাড়ে দেখা মেলে আরেক বনজীবী পরিবারের। নদীর পাড়ে বেঁধে রাখা নৌকা থেকে মাছ ধরা জাল গোছাচ্ছিলেন ষাট ছুঁইছুঁই গোপাল মন্ডল। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে-একজনের বিয়ে হয়েছে, আরেকজন এখনো বাবার সংসারেই।

গোপাল মন্ডল বলেন, ‘আমার জন্মেতেই (জন্ম থেকে) এই বনে। বাবা-ঠাকুর দাদাও এই কাজ কুরেছে (করছে)। জানে ঝুঁকি তাও ছাড়তি (ছাড়তে) পারি না। বনে না গেলে পেট চলেনা।’

তিনি জানান, চার মাস আগে তার এক সহযোদ্ধা জেলেকে বনদস্যুরা অপহরণ করে। অপহরণের পর শারীরিকভাবে নির্যাতন করে। পরে মুক্তিপণ দিয়ে ফিরেছে। সেই ঘটনার পর কয়েক মাস বনে যেতে পারেননি তিনি। কিন্তু ধার দেনা বাড়তে থাকায় আবারও নৌকা নামাতে বাধ্য হয়েছেন।

গোপালের স্ত্রী স্বরসতী মন্ডল বলেন, ‘স্বামী বনে গেলে সারাদিন বুক ধুরে (ধরে) থাকি। কখন কোন খবর আসে কেউ জানে না। কিন্তু বনে না গেলে ঘরে ভাত নাই-এটাই দুঃখ।’

একই সুর শোনা যায় তরুণ-বনজীবী রফিকুল ইসলামের কণ্ঠেও। বয়স মাত্র ২৮ বছর। দুই বছরের একটি সন্তান আর অসুস্থ মা নিয়ে তার সংসার। তিনি বলেন, ‘বিকল্প কাজ নাই। বনের মাছ আর কাঁকড়াই আমাদের ভরসা। সরকার যদি অন্য কাজের সুযোগ দিতো, তাহলে কেউ জীবনের ঝুঁকি নিতো না।’

বনজীবী নারীর কমলা রানী বলেন, ‘আমরাও মানুষ। আমাদেরও বাঁচার অধিকার আছে। কিন্তু বাঁদায় (বনে) গেলি (গেলে) ভয় আর না গেলি (গেলে) অনাহার। দুইদিকেই মরার ভয়।’

স্থানীয় বনজীবীরা জানান, গত কয়েক বছর সুন্দরবনে দস্যুতা কিছুটা কমলেও পুরোপুরি নির্মূল হয়নি। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি দস্যু দল। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন ও মাছ-কাঁকড়ার উৎপাদন কমে যাওয়ায় জীবন আরো কঠিন হয়ে উঠেছে। অনেক পরিবার বাধ্য হয়ে ঋণের ফাঁদে পড়েছে।

বনজীবীদের দাবি, শুধু নিষেধাজ্ঞা বা ভয় দেখিয়ে নয়-টেকসই বিকল্প জীবিকা, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করলেই সুন্দরবন নির্ভর মানুষগুলো বাঁচার পথ খুঁজে পাবে।

জল, জঙ্গল আর অনিশ্চয়তার এই লড়াইয়ে বনবিবি মন্ডল, গোপাল মন্ডল কিংবা রফিকুল ইসলামের মতো মানুষগুলো প্রতিদিন নিজের জীবন বাজি রেখে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন- নিরবে অবহেলায়। প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এই সংগ্রামী মানুষগুলোর ঘামেই টিকে আছে সুন্দরবনকেন্দ্রিক এক বৃহৎ জনপদের জীবন ও অর্থনীতি।

এ বিষয়ে সুন্দরবন গবেষক ও লেখক সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু বলেন, ‘সুন্দরবন নির্ভর বনজীবীরা শুধু দরিদ্র নয়, এটি দীর্ঘদিনের অবহেলা ও নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি। বিকল্প জীবিকার অভাবে তারা জীবন ঝুঁকি নিয়ে বারবার বনে ফিরতে বাধ্য হচ্ছে। শুধু নিষেধাজ্ঞা দিয়ে নয়-টেকসই কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করলেই বনজীবীদের জীবন ও সুন্দরবন-দুটোই রক্ষা করা সম্ভব। বনজীবীরাই সুন্দরবনের নিরব প্রহরী।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

২

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

৩

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

৪

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

৫

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

৬

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

৭

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৮

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৯

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

১০

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

১১

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১২

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

১৩

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১৪

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১৫

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১৬

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১৭

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৮

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

২০