বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নের দাবি

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় সনাক-টিআইবি’র সহায়তায় বাঁকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি আয়োজিত কমিউনিটি অ্যাকশন মিটিং-এ এই দাবি জানান তারা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে আয়োজিত এই সভায় হাসপাতালে পরিষ্কার- পরিচ্ছন্নতার অভাব; সময়মত ডাক্তার না পাওয়া এবং যথাযথ সেবা না পাওয়া; হাসপাতালের বহিঃবিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া; টিকিট ও ওষুধ কাউন্টার ও রোগী দেখার সময়ে সঠিক সিরিয়াল এবং নারী ও পুরুষের আলাদা লাইন সঠিকভাবে না মানা; দালালের দ্বারা রোগী প্রতারিত হওয়া, পরীক্ষার জন্য বাহিরের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো; ডাক্তার ও নার্সদের রোগীর সাথে অসৌজন্যমূলক আচরণ প্রভৃতি বিষয় উঠে আসে এবং সমস্যাসমূহ সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় এসিজি’র সহ-সমন্বয়ক উজ্জল মাখাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম মনজু রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য জেসমিন আখতার, সনাক সদস্য মনিরুজ্জামান মুন্না, এসএমসি সহ-সভাপতি শেখ শাকিল আখতার, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদতুল ইসলাম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই আল-আমিন, ইয়েস দলনেতা প্রকাশ দাস, ইয়েস সদস্য ফাতেমাতুজ জোহরা, জারিন তাসনিম এবং সেবাগ্রহীতা সোনিয়া, নারগিস সুলতানা, শাহিনা আখতার, জাকিয়া সুলতানা, রুবাইতা, রোজিনা খাতুনসহ অর্ধশতাধিক সেবাগ্রহীতা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!