বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেন্ডর সমিতির কমিটি গঠন: সভাপতি মোর্তজা, সম্পাদক মজিদ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেন্ডর সমিতির কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সাতক্ষীরা শহরতলীর মোজাফফর গার্ডেনে সমিতির বনভোজনে সর্বসম্মতিক্রমে আবু মোর্তজাকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক মনোনীত করে এই কমিটি গঠন করা হয়।

এসময় স্ট্যাম্প ভেন্ডর সৈয়দ আহম্মদ খান মনুর সভাপতিত্বে বক্তব্য দেন কলারোয়ার লিয়াকত আলী, কালিগঞ্জের কুদ্দুস আলী, পাটকেলঘাটার মোঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা আদালতপাড়ার আব্দুল মজিদ, আবু মোর্তজা প্রমুখ।

বক্তারা বলেন, ট্রেজারি থেকে নিয়মিত কোর্ট ফি, নন জুডিশিয়াল স্ট্যাম্প, ডেমি পেপারসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে স্ট্যাম্প ভেন্ডরদের মাঝে মাঝে বিড়ম্বনার শিকার হতে হয়। গুনতে হয় অতিরিক্ত টাকা। অনেক সময় আদালতপাড়ার কয়েকজন কোর্ট ফি জালিয়াতির সঙ্গে জড়িত থাকলেও এক স্ট্যাম্প ভেন্ডরকে জেলের ঘানি টানতে হয়েছে। আবার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডর জেল খেটেছেন। কোর্ট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্পের কৃত্রিম সংকট দেখিয়ে প্রকৃত মূল্য বহির্ভূত অতিরিক্ত টাকা অগ্রিম নিয়ে বেশ কয়েকজন স্ট্যাম্প ভেন্ডরের সঙ্গে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন ট্রেজারি অফিসের কর্মকর্তা গোলাম মোস্তাফা। তার বিরুদ্ধে মামলা ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। এসব অনিয়ম ও দুর্নীতির হাত থেকে স্ট্যাম্প ভেন্ডরদের রক্ষা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এজন্য জেলাব্যাপী সংগঠনের ১৩০ জন সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সবশেষে আবু মোর্তজাকে সভাপতি ও আব্দুল মজিদকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!