বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নয়নের রোডম্যাপ নিয়ে মানুষের দ্বারে সাবেক এমপি আশু, ভোট চাইছেন লাঙ্গলে

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের রাজনীতির মাঠ এখন তপ্ত। এই উত্তাপের মধ্যেই উন্নয়নের রোডম্যাপ নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে দেখা গেছে, প্রথাগত মঞ্চের বক্তৃতার চেয়ে জনতার ভেতরে গিয়ে কথা বলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই প্রার্থী। পারুলিয়া হাট, বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেট ও পারুলিয়া বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে পৌঁছে যান ভোটারদের দ্বারে দ্বারে।

গণসংযোগকালে তিনি ভোটারদের হাতে তুলে দেন আগামীর উন্নয়নের অঙ্গীকারনামা (লিফলেট)। এ সময় ভোটারদের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় পারুলিয়া ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

গণসংযোগকালে আশরাফুজ্জামান আশু বলেন, আমি কেবল ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের সুখ-দুঃখের সাথী হতে। মেঠোপথ থেকে হাটবাজারের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আমার কাছে আছে। সুযোগ পেলে এই জনপদকে আধুনিক মডেলে রূপান্তর করব।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহসভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাবুদ গাজী, সহসভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক বকুল, আনসার, আনু, হানিফ, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুর রহমান ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিম, জুম্মান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!