বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির উন্নয়নে জামায়াতের প্রার্থীর ৪০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনির উন্নয়নকল্পে ৪০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আশাশুনি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী ইশতেহার পড়ে শোনান।

ইশতেহারে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কোলা-ঘোলা-কল্যাণপুর ত্রিমোহনায় ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মাণ, বিসি দ্বারা ২.১৯৪ কি.মি উপজেলা সড়ক উন্নয়ন, ১৫.০৬২ কি.মি ইউনিয়ন সড়ক উন্নয়ন, এবিসি দ্বারা ১০৪.৮৯০ কি.মি গ্রাম সড়ক উন্নয়ন, বিবিসি দ্বারা ৩২ কি.মি সড়ক উন্নয়ন, ইউনি ব্লক দ্বারা ৩.৭৫০ কি.মি গ্রাম সড়ক উন্নয়ন, গ্রামীণ সড়কে ৫০টি বক্স কালভার্ট নির্মাণ, ১৬০ মিটার ব্রিজ নির্মাণ, ২১০ মিটার ইউড্রেন নির্মাণ, ২০২.৯২৪ কি.মি সেফটি ওয়ার্কস, আরসিসি প্যালাসাইডিং নির্মাণ, ৯টি কাঁচা বাজার উন্নয়ন, উপজেলা পরিষদে ৪ তলা ডরমেটরি ভবন নির্মাণ, নদী/পুকুরের ২টি ঘাট নির্মাণ, ১০টি গুরুত্বপূর্ণ খেয়াঘাট নির্মাণ, কুড়িকাহুনিয়া লঞ্চঘাট ও যাত্রী ছাউনি নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পয়েন্টে ১০০টি ড্রেন নির্মাণ, প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, আশাশুনি বাজার রক্ষা বাধ নির্মাণ, আশাশুনি সদরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা নির্মাণ, সাব রেজিস্ট্রি অফিসের স্থায়ী ভবন নির্মাণ, থানাকে মডেল থানায় উন্নীতকরণ, লবণ সহনশীল জমিতে কৃষিজাত পণ্য উৎপাদন, মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ, মাদকমুক্ত সমাজ গঠন, যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, বলাবাড়িয়া কুড়িবাহুনিয়া ও হরিশখালীতে স্লুইচ গেট নির্মাণ, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সক্রিয়করণ ও নতুন ক্রীড়া ভবন নির্মাণ, প্রেসক্লাবকে আধুনিকীকরণ, জিমনেশিয়াম নির্মাণ, বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ, আশাশুনি সদর হাটের স্থায়ী জায়গা বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়ন, সদরে বেসরকারি ব্যাংকের শাখা নিয়ে আসা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সবুজ চরে বনায়ন ও সরকারি রাস্তার পাশে গাছ লাগানো, মসজিদ মন্দির প্যাকোডা স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়ন, প্রয়োজনমত স্লুইচ গেট নির্মাণ, কয়েকটি ইউপি ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস অফিসে আধুনিক এ্যাম্বুলেন্স সংযোজন, গৃহহীন মানুষের গৃহ তৈরীর উদ্যোগ গ্রহণ, উপজেলায় রাস্তার উপরের বাজার উপযুক্ত স্থানে সরানোর ব্যবস্থাকরণ, প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

এসময় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, খেলাফত মজলিশ সেক্রেটারি মুফতি জাহিদ আব্দুল্লাহ, জামায়াত নেতা নূরুল আফছার মোর্তজা, অধ্যক্ষ আঃ গফফার, অ্যাড. আব্দুস সোবহান মুকুল, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!