বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে গণভোট নিয়ে সচেতনতামূলক সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি : সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক- সুজন এর যশোর জেলা কমিটির সহযোগিতায় ধর্মীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে গণভোট নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় গণভোটের তাৎপর্য, নাগরিক অধিকার, রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি অংশগ্রহণ এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সুজন যশোর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট গোপিকান্ত সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম শক্তিশালী হাতিয়ার। জনগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন যশোর জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব। তিনি গণভোটের ধারণা, ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন দেশে এর সফল প্রয়োগ তুলে ধরে বলেন, জনগণের সরাসরি মতামত রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত হলে গণতন্ত্র আরও শক্তিশালী ও কার্যকর হয়। বর্তমান প্রেক্ষাপটে গণভোট জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের একটি কার্যকর মাধ্যম হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুজন এর ‘গণভোট ২০২৬’ কর্মসূচির ব্যবস্থাপক সজল কোরায়শী।

তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের সর্বস্তরের মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করা এবং অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। বিশেষ করে ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে সমাজে দ্রুত ও কার্যকরভাবে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।

সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণভোট কেবল একটি ভোটিং প্রক্রিয়া নয়। এটি জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি সিদ্ধান্ত গ্রহণ গণতন্ত্রকে আরও গভীর ও কার্যকর করে তোলে। তিনি ধর্মীয় নেতৃত্বকে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা সঞ্চালনা করেন সুজন যশোর জেলার ডিএসএফ অপু দেবনাথ। এতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!