বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারিবারিক বা গোষ্ঠীগত সরকার দেখতে চাই না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: আমরা কোনো পারিবারিক বা গোষ্ঠীগত সরকার দেখতে চাই না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা বারবার এ দেশের মানুষের অর্থ লুটপাট করেছে। গত সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর দেখছি, একটি দল সেই মজলুমের ঘাড়ে চড়ে বসেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা—রাজনীতির এই ধারা ইনশাআল্লাহ পরিবর্তন করে দেব। আমরা চাই কৃষকের ঘর থেকেও আগামী দিনের দেশের প্রধান উঠে আসুক। তারাই বুঝবে কৃষকের সন্তানেরা কীভাবে মানুষ হয়ে উঠেছে। একটি দল ঋণখেলাপিদের নমিনেশন দিয়েছে।

তারা জিতলে আগে তাদের ঋণ শোধ করাবে।
বিগত ৫৪ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশে দুই ধরনের উন্নয়ন হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে, সিমেন্টের বদলে মাটি দেওয়া হয়েছে। অন্যদিকে নেতাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে।

আমরা নিজেদের ভাগ্যের কোনো উন্নয়ন করব না, আমরা ১৮ কোটি মানুষের উন্নয়ন করব।
গাজীপুরকে গুরুত্বপূর্ণ শিল্প এলাকা উল্লেখ করে তিনি বলেন, এখানে না আছে জানের নিরাপত্তা, না আছে শিল্পের নিরাপত্তা। ইনশাআল্লাহ এই এলাকাকে প্রকৃত শিল্প এলাকার মতো গড়ে তোলা হবে। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মায়েদের। সব কারখানায় মায়েদের শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, যুবকরা কেউ ‘ফ্যামিলি কার্ড’ চায়নি, সবাই কাজ চেয়েছে। আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই। সুশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক যুবক-যুবতীর হাতে কাজ তুলে দেব। তাদের দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করব।

নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, যারা মায়ের ওপর হাত তুলতে পারে, তারা মানুষ হতে পারে না। আর যদি কোনো মায়ের গায়ে হাত ওঠে, তাহলে সন্তানদের হাত আগুন হয়ে যাবে। মায়ের সম্মান রাখতে আমরা প্রয়োজনে জীবন দেব।

সমালোচকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এখন আমার পেছনে লেগেছেন। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমি আমার বিবেক নিয়ে চলি। তোমরা পেছনে লেগে থাকো, ওগুলোর উত্তর দেওয়ার সময় আমার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০