বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল

উপকূলীয় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরের নুরনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় নুরনগর ইউনিয়নের নবীন সংঘ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, দেশ আজ চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের কারণে গভীর সংকটে নিপতিত। এই অবস্থা থেকে উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, নুরনগরসহ শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে বাস্তবমুখী কাজ করা হয়েছিল। উন্নয়ন বরাদ্দ যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে—সে বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

আগামী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জনগণ যদি আবারও তাকে সংসদে যাওয়ার সুযোগ দেয়, তাহলে নুরনগর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈন উদ্দিন মাহমুদ, নায়েবে আমীর ফজলুল হক এবং সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু ছাত্র পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক পরিতোষ মন্ডল এবং হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান পরিষদের জেলা ছাত্রনেতা পরিতোষ কুমার মন্ডল।

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য বিকল্প শক্তি প্রয়োজন। তারা আগামী নির্বাচনে ন্যায়, সততা ও জনকল্যাণের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১০

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১১

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১২

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৩

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৪

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৫

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৬

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৭

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৮

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১৯

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

২০
error: Content is protected !!