বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার বিশ্রামে যাও: জামায়াত আমির

 

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের মানুষ তোমাদের অনেক দেখেছে, এখন বিশ্রামে যাও। এবার আমাদের একটু সুযোগ দাও। আমরা বসন্তের কোকিল নই, আমরা দেশের প্রকৃত উন্নয়ন করবো।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‌“ওরা রাজনীতির নামে দুর্নীতি করেছে। দুর্নীতি আর রাজনীতি একসঙ্গে চলে না। ওদের রাজনীতি করার অধিকার নেই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমি শুধু জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। ‘হ্যাঁ’ ভোটের বিজয় মানে জনতার বিজয়।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‌‍“মানুষ পরিবর্তন চায়। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এখানে দুটি ভোট—একটি ‘হ্যাঁ’, যা আজাদির প্রতীক; অন্যটি ‘না’, যা গোলামির প্রতীক। আপনারা প্রথম ভোটটি ‘হ্যাঁ’-তে দেবেন। দ্বিতীয়টি ১১ দলীয় জোটের প্রার্থীকে দিয়ে ইনসাফ কায়েম করবেন।”

তিস্তা এ অঞ্চলের অহংকার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “কথা দিচ্ছি, তিস্তাকে আমাদের অগ্রাধিকার দিন। তিস্তা হবে উত্তর অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমরা ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করবো। বুড়িমারী স্থলবন্দরসহ এই অঞ্চলের সড়ক ও রেলপথের আধুনিক উন্নয়ন করা হবে।”

মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার বিশ্রামে যাও: জামায়াত আমির

তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চল দীর্ঘকাল অবহেলিত। আমরা এখান থেকেই উন্নয়নের বীজ রোপণ করতে চাই। দীর্ঘদিন জাতিকে বিভক্ত করে একদল মতলববাজ চাঁদাবাজি ও ব্যবসা করেছে, আমরা তা বন্ধ করবো। উত্তরাঞ্চলকে কৃষি-শিল্পের রাজধানী করা হবে।’

ভীতি দূর করার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, ‘একদল ভয়ে আছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো এবং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বো। আমরা জীবন দেবো, তবুও মা-বোনদের গায়ে হাত দিতে দেবো না। নারী জাতির নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে জামায়াত আমির কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে করে তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে পৌঁছান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০