বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট কেনার চেষ্টার অভিযোগ হাবিবুল ইসলাম হাবিবের

 

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী প্রতিপক্ষের বিরুদ্ধে শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার বামনখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুগিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেউ কেউ অর্থ ও বিভিন্ন উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দেবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তখন তালা ও কলারোয়ার মানুষের জন্য সর্বোচ্চ বরাদ্দ এনে ব্যাপক উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, আমি একজন মজলুম। দীর্ঘ পাঁচ বছর কারাবরণ করেছি। অতীতে সংসদ সদস্য থাকাকালীন এলাকায় উন্নয়ন করেছি।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা দেওয়া হবে।

জনসভায় যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০