
ডেস্ক রিপোর্ট: আশাশুনির কাদাকটি ও দরগাহপুরে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কাদাকটি ইউনিয়নে ও সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগের আমলে দেশ চোরের খনি পেয়েছে। আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি, সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি। তিনি নির্বাচিত হলে এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তা সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা করা হবে। এছাড়া মসজিদ-মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসার সরকারি বরাদ্ধ সঠিকভাবে পৌঁছে দেব। এক টাকারও দুর্নীতি করবো না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসব কর্মসূচিতে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. নুরুল আবছার মুর্তাজা, মাও. মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল, প্রফেসর আঃ গনি, মাও. জাকির হোসেন, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন