বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ঘটনায় বিমানের এমডি শফিকুর রহমান এবং তার স্ত্রীর বিচার ও শিশু শ্রম বন্ধ করতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে উন্নয়ন সংগঠন স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বদেশ’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ আব্দুল হামিদ, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মন্ডল, উন্নয়ন কর্মী সাকিবুর রহমান বাবলা, হাফিজা খাতুন প্রমুখ।

এতে বক্তারা বলেন, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের সি/৭ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হওয়া মোহনার চিকিৎসা চলছে গাজীপুরের একটি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, তাঁর শরীরের আঘাতগুলো দীর্ঘদিনের, যা নিয়মিত ও পরিকল্পিত নির্যাতনের প্রমাণ বহন করে। তার সেরে উঠতে সময় লাগবে। শিশুটির হাতে, পায়ে, পিঠে– রুটিন মাফিক মারধরের চিহ্ন রয়েছে। কোনো আঘাত ১০ দিনের, কোনোটি ১৫ দিনের, আবার কোনোটি ২০ দিনের পুরোনো। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি।

বক্তারা এ ঘটনায় দায়ী বিমানের এমডি শফিকুর রহমান এবং তার স্ত্রীর দ্রুত বিচার আইনে বিচার করাসহ শিশু শ্রম বন্ধ করার দাবি জানান।

এই কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ, এইচআরডিএফ, সিএসও এইচ আরডি কোয়ালিশন, সিএও নেটওর্য়াক, মানবাধিকার আইনজীবী ফোরাম, ইয়ুথ র্গালস গ্রুপ, হেড, ক্রিসেন্ট, তারুণ্যের যুব সংঘ, সিডোসহ সমমনা সংগঠনসমূহ সংহতি জানিয়ে অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!