বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না, প্রশ্ন উঠতে পারে গণভোটের ফল নিয়েও: সিপিডি

ডেস্ক রিপোর্ট: গণভোটের বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশের দুর্বলতার কারণে এর ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। পাশাপাশি জাতীয় নির্বাচনকে যে অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা প্রয়োজন, বাস্তবে সে অর্থে এটিকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এ মন্তব্য করেন।

শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচনি এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মুহূর্তে প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ইশতেহার ঘোষণা করে ভোটারদের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। তবে একই সঙ্গে এ কথাও বলা জরুরি যে, জাতীয় নির্বাচনকে যে অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা প্রয়োজন, বাস্তবে সে অর্থে এটিকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না।

নির্বাচনকে কেন অন্তর্ভুক্তিমূলক বলে মনে হচ্ছে না এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে— পতিত দলটির ভোটই হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর। এটা দিয়ে বুঝা যায়, একটা বড় অংশের ভোটারকে তার চাহিদা মতো ভোট দেওয়া হচ্ছে না। সুতরাং আমাদের কাছে এই জায়গা থেকে মনে হয়, একটা বড় অংশের ভোটার তাদের ভোট দেবার ক্ষেত্রে প্রার্থী পছন্দের সুযোগ সেটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। সেটা আমাদের কাছে মনে হয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ভোটারদের জায়গা থেকে কিছুটা হলে সেটা পূর্ণ হচ্ছে না।’

তিনি আরও বলেন, গণভোটের কাঠামো ও অধ্যাদেশে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে এর ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থাকতে পারে। এ বাস্তবতায় সিপিডির পক্ষ থেকে মনে করা হয়েছে, এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেয়া প্রয়োজন।

নির্বাচনি ইশতেহার বিশ্লেষণের বিষয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, সিপিডিসহ অন্যান্য থিংক ট্যাংকগুলো নির্বাচন সামনে রেখে সাধারণত ইশতেহার নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকে। কী ধরনের ইশতেহার হওয়া উচিত, দলগুলোর ইশতেহারের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে এবং কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত- এসব দিক তুলে ধরে।

সিপিডির এ গবেষণায় সারাদেশের পরিবেশ ও দুর্যোগপ্রবণ ১৫০টি নির্বাচনি এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ৪৫০ জন সংসদ নির্বাচনের প্রার্থী এবং এক হাজার ২০০ জন ভোটার জরিপে অংশ নেন। জরিপের ফলাফলের মাধ্যমে নির্বাচনি এলাকায় ‘সবুজ সমাজ’ গঠনের বর্তমান পরিস্থিতি ও ভোটারদের প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!