বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির বিছটে জামায়াতের নির্বাচনী জনসভা

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিছটে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় বিছট নিউ মডেল হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

আনুলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

ইউনিয়ন জামায়াতের আমীর মাও. হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও. আঃ রশিদ ও মাও. আয়ুব আলীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, উপাধ্যক্ষ মাও. অহিদুজ্জামান, মাও. শহিদুল ইসলাম, খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ আঃ রশিদ, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

মুফতি রবিউল বাশার বলেন, এদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে। সেই স্বৈরাচার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে এদেশের জনগণ সহ্য করবে না। ৫ই আগস্ট যেরকম বিতাড়িত হয়েছিল তারা আবারও বিতাড়িত হবে। তিনি আরও বলেন, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। তাই আসুন আমাদের বাস্তবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

২

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

৩

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

৪

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

৫

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৬

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৭

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৮

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৯

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১০

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১১

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

১২

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১৩

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১৫

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৬

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৮

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৯

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২০