বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনের পূর্বে ও পরে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানবববন্ধন

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্থানীয় সামাজিক সংগঠন স্বদেশ, সিডো, হেড, ক্রিসেন্ট, সামস্, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোক কেন্দ্র, তারুণ্যের যুব সংঘ, এএলআরডিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্বদেশ পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, শ্যমল বিশ্বাস, আবু জাফর সিদ্দকী, লুইস রানা গাইন, মোঃ আজহারুল ইসলাম, তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মন্ডল, ইতি খাতুন, ময়না খাতুন, সম্রাট হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও সংখ্যালঘু ভোটাররা যেন অবাধে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার নিশ্চয়তা দিতে হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হলেও নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা, দুর্ঘটনা বা সহিংসতার আশংকা রয়েছে। এমনকি নির্বাচন কমিশনও যেসব আসনে সহিংস ঘটনা ঘটতে পারে তার একটি তালিকা তৈরি করেছে। এছাড়া পত্রপত্রিকায়ও দেশের বিভিন্ন অঞ্চলের ঝুঁকিপূর্ণ আসনগুলোর তালিকা প্রকাশিত হয়েছে।

তারা আরো বলেন, নির্বাচনের আগে ও পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর নানা নির্যাতনের ঘটনা ঘটে। তাই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!