বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কট: শাস্তির বদলে আইসিসি ইভেন্ট পাচ্ছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন ছিল, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির মুখে পড়তে পারে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। শাস্তির পরিবর্তে বিসিবিকে পুরস্কৃত করছে আইসিসি।

বিশ্বকাপে না খেলায় বিসিবিকে কোনো আর্থিক, ক্রীড়াজনিত বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে না।
আইসিসি বিবৃতিতে জানায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি হতাশাজনক হলেও, দেশটি এখনও ক্রিকেটের পূর্ণ সদস্য হিসেবে মর্যাদাশীল অবস্থানে রয়েছে। বিসিবি কেবল গর্বের ইতিহাসই ধারণ করে না, বরং বিশ্বব্যাপী ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে আইসিসি সমর্থন অব্যাহত রাখবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিসিবি যদি বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যেতে চায়, তাহলে সেই আবেদন করার অধিকার তাদের রয়েছে বলেও মেনে নেওয়া হয়েছে।
এই অধিকার আইসিসির বর্তমান নিয়মাবলীর অধীনে বিদ্যমান এবং অক্ষুণ্ণ রয়েছে। আইসিসির এই দৃষ্টিভঙ্গি নিরপেক্ষতা এবং ন্যায্যতার নীতি দ্বারা পরিচালিত এবং শাস্তির পরিবর্তে সহায়তা প্রদানের যৌথ উদ্দেশ্যই এখানে ফুটে উঠেছে।’

২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের বিষয়ে সমঝোতাও হয়েছে। ২০৩১ সালের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।
তার আগে দেশের মাটিতে একটি বড় টুর্নামেন্ট আয়োজন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানান, ‘সমঝোতার অংশ হিসেবে চুক্তি হয়েছে, বাংলাদেশ ২০৩১ সালের পুরুষদের আইসিসি বিশ্বকাপের আগে একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। এটি আইসিসির স্বাভাবিক আয়োজন প্রক্রিয়া ও নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। সিদ্ধান্তটি আয়োজক হিসেবে বাংলাদেশের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে এবং দেশে ক্রিকেটের উন্নয়নের জন্য অর্থপূর্ণ সুযোগ প্রদানের প্রতি আইসিসির প্রতিশ্রুতিকে জোরদার করে। আইসিসি, পিসিবি ও বিসিবি এবং অন্যান্য সদস্যরা খেলাধুলার স্বার্থে সংলাপ, সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!