বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থীর নির্বাচনী গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় নিয়মিত তল্লাশি কার্যক্রমের সময় সন্দেহভাজন হিসেবে একটি গাড়ি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। গাড়িটি বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আটক বদরুল আলম শ্যামল প্রার্থী এ্যানি চৌধুরীর ব্যক্তিগত সহকারী এবং খালাত ভাই। উদ্ধার হওয়া অর্থের বৈধতা ও উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার নওরিন জানান, ঘটনাটির পরপরই সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে এবং আধা ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় নগদ অর্থ বহন, আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০