বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট দিতে গিয়ে খোয়া গেল ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা!

 

দেবহাটা প্রতিনিধি: গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়ে সাতক্ষীরার দেবহাটায় মো. আসাদুজ্জামান নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা খোয়া গেছে।

এ ঘটনায় ওই তিনি দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মো. আসাদুজ্জামান দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করেন। পাশাপাশি স্থানীয় একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি গত ১০ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তালা দিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে কলারোয়ায় যান। পরে ভোট দিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেবহাটায় ফিরে আসেন। বাসায় ফিরে দেখেন তার ভাড়া বাসার তালা কাটা। দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের মধ্যে সব কিছু এলোমেলো, ছড়ানো ছিটানো। তার ঘরের ট্রাংকে থাকা প্রায় ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ২ ভরি ওজনের দুটি স্বর্ণের হার, ১ ভরি ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের তিন জোড়া স্বর্ণের দুল, ৮ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দেবহাটা থানার ইনচার্জ অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #

১৪.২.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০