বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিলন মেলা: সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট: তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব আর অপপ্রচারের ভিড়ে মানবজমিন সত্যের অবিচল কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রমাণ করেছে। চটকদার সংবাদের পেছনে না ছুটে পত্রিকাটি গত ২৮ বছর ধরে সাহসের সাথে সাধারণ মানুষের কথা বলেছে। আশা করি আগামীদিনেও তারা এই স্বচ্ছতা ও সাহসিকতা বজায় রাখবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে দৈনিক মানবজমিনের ২৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠানে তারা আরও বলেন, দেশের প্রথম ট্যাবলয়েড হিসেবে মানবজমিন সাংবাদিকতায় যে নতুন ধারা তৈরি করেছে, তা আজও অতুলনীয়। বিশেষ করে মফঃস্বলের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে আনতে এই পত্রিকার ভূমিকা অনন্য। সত্য প্রকাশে আপসহীন থেকে পত্রিকাটি আজ ২৯ বছরে পদার্পণ করল, যেটি সাংবাদিকদের জন্য গর্বের।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধ এবং সকল স্বাধিকার আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরার প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও বাংলানিউজের তানজির কচির সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংবাদিক শামীম পারভেজ ও সাংবাদিক গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা জানান, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, মোহনা টিভির আব্দুল জলিল, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, চ্যানেল নাইনের মাহমুদ হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাংবাদিক হাবিবুল হাসান, এনটিভির এসএম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডা. মহিদার রহমান, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, গ্রীন টিভির মীর খায়রুল আলম, দ্য এডিটরস এর রিজাউল করিম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, এনপিবির হোসেন আলী, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, ভয়েজ অব টাইগারের মিলন কুমার বিশ্বাস, আজকালের খবরের তৌহিদুজ্জামান, জনবাণীর আবু রায়হান সিদ্দিকী, হৃদয়বার্তার আলী মুক্তদা হৃদয়, নাজমুল আলম মুন্না, গাজী হাবিব, আব্দুল মান্নান সবুজ, এমএ মামুন, মেহেদী হাসান শিমুল, আমিনুল হক, মেহেদী আলী সুজয়, আবু সাইদ, আতিয়ার রহমান, ওয়েজকুরনী, অ্যাড. মনোয়ারা পারভীন মিলি, রাহাতুল ইসলাম বাপ্পা, ইদ্রিস আলী, মোমিনুর রহমান, বাবলু, জনি, আজারুল ইসলাম সাদি, জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান, শিমুল হোসেন, সরদার জিয়া, ল’ স্টুডেন্ট ফোরামের অ্যাড. মনোয়ারা পারভীন মিলি, অহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, নাহিদ ইসলাম, প্রিয়াংকা হাজরা, নীল, ভিবিডি সাতক্ষীরা ও প্রথম আলো বন্ধু সভার সদস্যরা।

সবশেষে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০