বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান রোজার মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন—সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব-স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যেকোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে।

তিনি বলেন, আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, এ রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সেগুলো কীভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু আমি দুটো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদের জায়গা থেকে আমরা একটা বিষয় তার দৃষ্টিতে আনার চেষ্টা করেছি যে, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ তো মিডল ইস্ট বেসড। মিডল ইস্টের সঙ্গে কিন্তু শ্রমবাজারটা ওপেনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু মাঝখানে নানাবিধ কারণে সেটার একটা ছন্দপতন হয়েছে, বন্ধ হয়েছে অনেক জায়গার শ্রমবাজার।

নুরুল হক বলেন, শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি, তার জায়গা থেকেও আরও কিছু পরামর্শ আমাদের দিয়েছেন যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলব।

তিনি বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে। সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কী করা যায়।

সামগ্রিকভাবেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

৩

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

৪

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৫

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৭

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৮

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৯

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১০

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১১

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১২

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১৪

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৫

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৬

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৭

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৮

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৯

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

২০