বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ, উচ্ছ্বসিত নাফিস ইকবাল

ডেস্ক রিপোর্ট: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণকারী দলগুলোর অবস্থান পরিষ্কার হয়েছে। আইসিসি নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য পরবর্তী আসরে বাংলাদেশ সরাসরি খেলবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মোট ২০ দলের এই আসরে ১২টি দল সরাসরি জায়গা পাবে এবং বাকি ৮ দলকে খেলতে হবে বাছাইপর্ব। আইসিসি জানিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত প্রকাশিত র‍্যাঙ্কিং বিবেচনায় নিয়েই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।

তবে ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় তাদের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ১০ম, ১১তম ও ১২তম অবস্থানে থাকা এই তিন দেশ সরাসরি টিকিট নিশ্চিত করেছে।
আইসিসির ঘোষণার পর আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অংশ নিতে পারিনি।

তবুও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা নিঃসন্দেহে একটি বড় সাফল্য।’
তিনি আরও যোগ করেন, ‘এই অর্জন প্রমাণ করে চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না বরং আরও সংগঠিত ও দৃঢ় করে তোলে। গত এক বছরের ধারাবাহিক পরিশ্রম, পরিকল্পনা ও দলগত ঐক্যের ফল আজ আমরা পাচ্ছি। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন।

দৃঢ় নেতৃত্বের জন্য লিটনকে বিশেষ শুভেচ্ছা। জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে আমি আমার দলকে নিয়ে সত্যিই গর্বিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!