বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আইবুড়ি নদী দখলের মহোৎসব

বিলাল হোসেন: দখল ও ভরাট হয়ে যাওয়ার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী আইবুড়ি নদী।

নদীর দুই পাড় দখল করে গড়ে উঠছে মাছের প্রজেক্ট, ঘরবাড়ি, দোকানপাটসহ নানা অবৈধ স্থাপনা। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ও মুন্সিগঞ্জ ইউনিয়নের হেতালখালী এলাকার মধ্য দিয়ে প্রবাহিত এই নদীটি ছিল পানি নিষ্কাশনের প্রধান ব্যবস্থা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে প্রভাবশালী একটি কুচক্রী মহল টাকার বিনিময়ে প্রশাসনের একটি অংশকে প্রভাবিত করে নদীর দুই পাড় দখল করে অবৈধভাবে মাছের ঘের, বসতঘর ও দোকানপাট নির্মাণ করছে।

নদীর প্রশস্ততা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে পানির ধারণক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে আশপাশের গ্রামগুলো ভয়াবহভাবে প্লাবিত হচ্ছে। এতে ঘরবাড়ি, কৃষিজমি, পুকুর ও মাছের ঘের ডুবে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে শত শত পরিবার।

স্থানীয় বাসিন্দা আব্দুল গফফার বলেন, আগে আইবুড়ি নদী দিয়ে সহজেই পানি বের হয়ে যেত। এখন নদী দখল হয়ে চিকন হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। আমাদের দুর্ভোগের শেষ নেই।

রহিমা বেগম বলেন, প্রতিবছর বর্ষায় পুকুরের মাছ ভেসে যায়, ঘরের আসবাবপত্র নষ্ট হয়। বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি।

অভিযোগ রয়েছে নদীর বিভিন্ন স্থানে নেট পাটা বসিয়ে জোয়ার ভাটার স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নদীতে পলি জমে দ্রুত ভরাট হচ্ছে এবং পানি চলাচল ব্যাহত হওয়ায় বছর বছর জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

আইবুড়ি নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নেট পাটা অপসারণ ও নদী খননের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি অবগত হলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!