বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: ইতালি-তিউনিসিয়ার মাঝামাঝি ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় ৩৭ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বেঁচে ফিরেছেন চারজন।

শুক্রবার (২৩ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছান। এর আগে, একটি জাহাজ তাদের নৌকাডুবির স্থান থেকে উদ্ধার করে।

জীবিত আরোহীরা জানান, তারা মোট ৪৬ জন তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু প্রবল বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। তাদের সঙ্গে থাকা আরও চার-পাঁচজনকে আরেকটি জাহাজ তুলে নিয়েছিল। বাকি ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে সাতজন নারী এবং একটি শিশুও ছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনও দুর্ঘটনার বিষয়ে একই তথ্য দিয়েছিল। তবে তারা নিখোঁজদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছিল।

একজন বিচার বিভাগীয় কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেছিলেন, তিউনিসিয়ার কাছে তিনটি নৌকা ডুবে অন্তত ১২ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। মারা গেছেন তিনজন। আর দেশটির উপকূলরক্ষীরা ১৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন।

যে চার জীবিত ব্যক্তি আইওএমের কাছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, তারা ওই তিনটি নৌকার একটিতে ছিলেন কি না তা স্পষ্ট নয় এখনও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১০

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১১

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১২

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৩

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৪

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৫

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৬

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৭

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৮

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

১৯

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!