বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে: চুন্নু

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জাতীয় পার্টির। একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতেও সরকারের প্রতি আহ্বানন জানান তিনি।

শুক্রবার (০৯ আগস্ট) জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, অন্তবর্তী সরকারের প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ বাহিনীর যৌক্তি দাবি মেনে নিতে হবে। আন্দোলনে যেসব নেতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করতে হবে। হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। থানা লুট ও পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হবে। রপ্তানি বাণিজ্যে অগ্রাধিকার, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। দ্রুততার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। পাঠ্য বইয়ের অসঙ্গতি দূর করতে হবে। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার ও প্রতিষ্ঠানগুলোকে প্রভাবমুক্ত করতে হবে। বিচার বিভাগের পরিপূর্ণ সেপারেশনের ব্যবস্থা এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করতে হবে। বর্তমান সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সৃষ্টি করতে হবে। একজন নাগরিক যেন ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন সংসদ নেতা না হতে পারেন।

তিনি আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করা এবং সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বাড়াতে হবে। গত ১৫ বছরে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশসহ সবার দুর্নীতির তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। উপরোক্ত এবং দেশের রাজনৈতিক শক্তি ও সরকার যদি আরও সংস্কার প্রয়োজন মনে করেন তা সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান জাতীয় পার্টি মহাসচিব।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, নাজমা আকতার, আলমগীর শিকদার লোটন, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705