বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়া-৬, শেরপুর-৩ আসনের ভোটে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

ডেস্ক রিপোর্ট: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

বগুড়া পৌর এলাকা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। এ আসনের ভোটে বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদে একই সঙ্গে একাধিক আসনের পদে থাকার বিধান না থাকায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করে ইসি। এরপর সেখানে উপনির্বাচনের তফসিল দেয় সংস্থাটি।

এদিকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
এছাড়া শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের সব কার্যক্রম স্থগিত করে ইসি। ফলে সেখানে নতুন তফসিল দিয়ে ভোট নিচ্ছে সংস্থাটি। এক্ষেত্রে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই।

তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ।
প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!