বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল। এর ফলে অনেক বাংলাদেশি এসব দেশে আটকা পড়েছেন। এমন প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ দুটি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছিল, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি একই বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছাড়বে।

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
ইরানে থাকা বাংলাদেশিদের নিয়ে যে বার্তা দিলেন রাষ্ট্রদূত
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

২

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

৩

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

৪

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

৫

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

৬

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

৭

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

৮

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

৯

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১০

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১১

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১২

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

১৩

কক্সবাজারে টুপটুপ রিসোর্ট থেকে একে একে বের হলো ১০ মরদেহ

১৪

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৬

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১৭

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

১৮

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

১৯

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

২০