বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিলে মিলন মেলা

ডেস্ক রিপোর্ট: জমকালো আয়োজন ও ত্যাগের মহিমায় অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

সংসদ সদস্যসহ জেলার শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রখ্যাত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইফতার মাহফিল যেন মিলন মেলায় পরিণত হয়।

শুক্রবার বিকেলে লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী ও সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী।

ইফতার মাহফিলে অংশ নেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোহাম্মদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, অ্যাড. দিলীপ কুমার দেব, কালিদাস রায়, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, শামীম পারভেজ, মোশাররফ হোসেন, বরুণ ব্যানার্জী, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, আব্দুস সামাদ, আহসানুর রহমান রাজীব, কৃষ্ণমোহন ব্যানার্জী, এসএম আকরামুল ইসলাম, আসাদুজ্জামান সরদার, ডা. মহিদার রহমান, মেহেদি আলী সুজয়, বেলাল হুসাইন, এস এম বিপ্লব হোসেন, আশরাফুল ইসলাম খোকন, শহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, নাজমুস সাদাত জাকির, জুলফিকার আলী জিন্নাহ, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলী, গাজী ফরহাদ, আব্দুল মমিন, জামাল উদ্দীন, আলী মোক্তাদা হৃদয়, সোহবার হোসেন, আমিনুর রহমান, আবু সাঈদ, এস এম তৌহিদুজ্জামান, শহীদুজ্জামান শিমুল, রায়হান সিদ্দিকী, আব্দুর রহমান, সানজিদুল হক ইমন, হাসান গফুর, রেজাউল ইসলাম বাবলু, বোরহানউদ্দীন বুলু, তৌফিকুজ্জামান লিটু, নাজমুল আলম মুন্না, ইদ্রিস আলী, সাইফুল আযম খান মামুনসহ দেড় শতাধিক সাংবাদিক।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমূলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরার সাংবাদিকদের সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে।

এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন তারা।

ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০