বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বপ্নসিড়ির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভ্রাতৃত্ব, মানবিকতা ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে রোভার স্কাউটের সাবেক সদস্যরা মিলিত হয়ে স্মৃতিচারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

রোববার (১৭ মার্চ) শহরের কফিভিলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান আ ন ম গাউছার রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রোভার স্কাউটস-এর কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন, স্বপ্নসিড়ির উপদেষ্টা জামাল উদ্দিন ও রেবেকা সুলতানা এবং সংগঠনের প্রাক্তন সভাপতি আলতাফ হোসেন।

অনুষ্ঠানে স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি ওহিদুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর তাহমিদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক জাহান প্রাপ্তি, করিমন নেছা শান্তা, সিয়াম, রোভার ফয়সাল আজম, হিমাংশু, আবির প্রমুখ।

বক্তারা বলেন, রোভার স্কাউটিং তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। স্বপ্নসিড়ির মাধ্যমে প্রাক্তন রোভাররা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১০

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১১

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১২

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৩

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

১৪

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক

১৫

২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা

১৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৭

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার

১৮

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

১৯

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

২০
error: Content is protected !!