
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সেকেন্দারনগর চৌমুহনীতে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সম্পাদক সৈয়েদ হেমায়েত বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ শহিদুল ইসলাম বদরু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আবু সাঈদ, আবু হাসান প্রমুখ।

মন্তব্য করুন