বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রথম আলো বন্ধুসভার ইফতারে মিলনমেলা

ডেস্ক রিপোর্ট: বন্ধুত্ব, সৌহার্দ ও মানবতার কল্যাণের আহবানে সাতক্ষীরায় প্রথমআলো বন্ধুসভার উদ্যােগ অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল।

বুধবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত ইফতার মাহফিল বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা রমজানের সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এতে অংশ নিয়ে সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজজীবনেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। তরুণদের উচিত এই চেতনা ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে আসা।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ্ প্রমুখ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কবি স ম তুহিন, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাইটিভির ফয়জুল ইসলাম বাবু, চ্যানেল নাইনের মাহমুদ হাসান, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি রাহাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক ইফতি জামিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, মো. হোসেন আলী, ইসমাইল হোসেন, মিমি প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!