

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সার্বজনীন মানবতার বন্ধু’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আঃ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৈয়বুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. আঃ রশিদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, কয়রা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আকবার হোসেন, কয়রা আদালতের এপিপি অ্যাড. আনিছুর রহমান, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, মাওলানা মোঃ আয়ুব আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা আবু দাউদ, সংগঠনের সদস্য প্রভাষক আকবার হোসেন, আশিকুল ইসলাম, আসলাম হোসেন, রুয়েট শিক্ষার্থী তাওহিদুল ইসলাম ফাহিম, ইবির শিক্ষার্থী আঃ রহমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।

মন্তব্য করুন