বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মার্চ ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় এসিপিবি’র নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট: অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা এবং সাবেক সদস্যদের বিদায় উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৪র্থ তলার হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সদস্যদের বিদায় জানানো এবং নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা একটি মেধাভিত্তিক খেলা। জেলার তরুণদের মধ্যে দাবা চর্চা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে এ খেলায় আগ্রহী করে তুলতে এসিপিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ হাসান বলেন, সাতক্ষীরায় দাবা খেলাকে আরও গতিশীল করতে এসিপিবি কাজ করবে। স্কুল-কলেজ পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের মেধা বিকাশে দাবা চর্চা ছড়িয়ে দিতে সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

জানা যায়, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. শহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজ মাহমুদ পেলে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট শামসুদ্দোহা খোকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রকি ও সোহাইব শাহাবউদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইজে শাহরিয়ার হাসিব, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শামীমা পারভীন মিঠু, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল এবং দপ্তর সম্পাদক রিপন হোসেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ মাহমুদ জিকো, শেখ আশিক মাহমুদ বনি, দীন দাহিদ দোলা, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইয়াছিন, অ্যাডভোকেট ফারজানা জাহান টুকটুকি ও অ্যাডভোকেট রাজিব রয় চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!