বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মার্চ ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ -র মুক্তির কাজ এখন প্রায় শেষ পর্যায়ের দিকে। শুটিং ও সম্পাদনা নিয়ে ব্যস্ততার মাঝে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে- এমনটাই খবর পাওয়া গেল।

গত কয়েক বছর ধরে ঈদে শাকিব খানের সিনেমা নিয়ে শেষ মুহূর্তে তাড়াহুড়ার ঘটনা নতুন নয়। ঈদের মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও গুঞ্জন ছিল সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। দর্শকদের অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন- মুক্তির সময় বিপত্তিতে পড়বে কি না সিনেমাটি।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলে আশ্বস্ত করে নতুন খবর দিয়েছেন প্রযোজক শিরিন সুলতানা। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, সিনেমাটি ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই ছাড়পত্র মিলবে বলে আশা করছেন তিনি।

গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে ‘প্রিন্স’-এর টিজার। ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ঝলককে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। টিজারে শাকিব খানকে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার রূপে দেখা গেছে। লম্বা ব্রাউনি চুল, দাড়ি আর অ্যাকশন মুডে দুই হাতে বন্দুক চালিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা গেছে তাকে। টিজারের শেষে শাকিবের মুখে শোনা যায় এক কড়া সংলাপ- ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’

টিজারে শাকিবের দুটি ভিন্ন লুকের পাশাপাশি নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়াও দেখা মিলেছে দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে প্রমুখ। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!