
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে আইনজীবী মোঃ হাচিবুল হক তুরানের ব্যক্তিগত উদ্যোগে গরীর, দুঃখী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে পাইকগাছা পৌর এলাকার প্রধান সড়ক এলাকায় পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী ও আইনজীবী এফ এম এ রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র তুরান ৫ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব ও পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, সামিউল হক শান্ত, তরিকুল ইসলাম, আহাদ, ফয়সাল আহম্মেদ, রাজু, সাংবাদিক এফ এম বদিউজ্জামান , আশরাফুল ইসলাম সবুজ, উজ্জ্বল কুমার দাশ, দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

মন্তব্য করুন