বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মার্চ ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর–ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২ জন অসহায় বৃদ্ধ ও ৯ জন এতিম শিশুসহ মোট ১১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন সংগঠনের ক্যাশিয়ার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ধুলিহর আবুবক্কর সিদ্দিক ইসলামীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, শামীম সানা, মোকলেছুর রহমান, আবু দাউদ, মাওলানা মহিব্বুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নতুন পোশাক, ডাল, ছোলা, ভোজ্য তেল, আলু, সেমাই, চিনি, বয়লার মুরগি ও খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!