
ডেস্ক রিপোর্ট: ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের জেলা সহসভাপতি প্রকৌশলী মো. আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফিন।
স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হক, চিফ ইন্সট্রাক্টর আর এসি আব্দুল আলিম প্রমুখ। ইফতার মাহফিলে আইডিইবির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল কুদ্দুস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

মন্তব্য করুন