বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মার্চ ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিং স্টেশনে তেল নেই, শ্যামনগরে খোলা বাজারে পেট্রোল ২০০ টাকা লিটার

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ একই সময়ে খোলা বাজারে ১৯০ থেকে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরজমিনে দেখা যায়, উপজেলার ফিলিং স্টেশনগুলোতে গিয়ে পেট্রোল না পেয়ে ফিরে যাচ্ছেন বাইক চালকেরা। এতে গণভোগান্তি সৃষ্টি হচ্ছে। তবে, খোলা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে পেট্রোল বিক্রি করছে।

ভুক্তভোগী সাইফুল ইসলামসহ অনেকে অভিযোগ করেন, রাতের আঁধারে কিছু ফিলিং স্টেশনের কর্মচারী খোলা বাজারের ব্যবসায়ীদের কাছে গোপনে তেল বিক্রি করছেন। এবং দিনের বেলাতে ওই ব্যবসায়ীরা ছোট ছোট জার ও পাত্রে করে বিভিন্ন লোকের মাধ্যমে তেল সংগ্রহ করে খোলা বাজারে ২০০ টাকা লিটার বিক্রি করছেন। এছাড়া অনেক ক্ষেত্রে একজন ব্যবসায়ীর হয়ে ১০ থেকে ১২ জন লোক পাত্র নিয়ে পাম্প থেকে তেল সংগ্রহ করছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে বংশিপুর আশা পেট্রোলিয়াম এর ম্যানেজার মঙ্গল কুমার রাতের বেলায় খোলা বাজারের ব্যবসায়ীদের তেল দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন যে, দিনের বেলায় ১০–১২ জন করে একটি সিন্ডিকেটের হয়ে বোতলে করে তেল নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামীকাল থেকে স্যারের সঙ্গে কথা বলে বোতলে করে তেল না দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, এ বিষয় তদারকি করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!