বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মার্চ ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, মেছের আলি সানা, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম মিরাজ শেখ আ. কুদ্দুস, অ্যাড. একরামুল হক বিশ্বাস, হুরায়রা বাদশা, অ্যাড. হাসিবুর রহমান প্রমুখ।

এসময় কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাংবাদিক জিএ গফুর, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, এম আর মন্টু, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, প্রভাষক আ. রাজ্জাক, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, আশরাফুল ইসলাম সবুজ, শাহরিয়ার কবির, শাহ জামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ উপস্থিত ছিলেন।

সৌহার্দ ও সম্প্রীতির এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে ইফতার মাহফিল দল-মত নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা, অসুস্থদের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!