বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মার্চ ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে সাতক্ষীরা শহর ছাত্রদলের ইফতার

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

শহরের কফিভিলায় অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলামের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সামাজিক উন্নয়নে তরুণ ও যুবকদের ভূমিকা অপরিসীম। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক সংগঠনগুলো যেভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। পারস্পরিক এই সংহতি আগামীতে সাতক্ষীরার কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন নঙ্গর একাডেমির পরিচালক ফারুক হোসেন সোহাগ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন এবং সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সহ-সভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, টিআইবি’র এসিজি সদস্য মিলন কুমার বিশ্বাস, সামাজিক সংগঠন তরঙ্গ’র সভাপতি আরিফুল ইসলাম, বিডিক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, পিপলস ডিভেলপমেন্ট অর্গানাইজেশনের আশিকুর রহমান আব্দুল্লাহ, ইয়ুথ পানি কমিটির করিমন নেছা শান্তা, ভিবিডি সাতক্ষীরার ট্রেজারার নাজমুল হাসান এবং পিআরও নাজমুস সাকিবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং ছাত্রদলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

২

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

৪

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৫

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

৬

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

৭

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৯

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১২

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৩

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৪

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৫

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৬

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৮

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৯

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০